বাংলাদেশ থেকে Business করতে কোন Domain বেস্ট হবে? (Smart Guide)
অনেকে ভাবেন—“ডোমেইন তো একটা নামই, যেকোনোটা নিলেই হবে।”
বাস্তবতা একটু আলাদা।
👉 ভুল ডোমেইন নিলে শুরুতেই আপনার business slow হয়ে যেতে পারে—trust কমে, মানুষ ক্লিক করে না, আবার ভবিষ্যতে rebranding করতেও খরচ বাড়ে।
এই গাইডে সহজভাবে দেখানো হবে—
বাংলাদেশ থেকে business করতে কোন domain নিলে long-term এ বেটার রেজাল্ট হবে, আর কোনগুলো avoid করা উচিত।
শুরুতেই মূল কথা
• আপনি যদি long-term business করতে চান → .com ডোমেইন এখনো king, এটাকে এখনো কেউ ছাড়িয়ে যেতে পারে নি।
• যদি শুধু বাংলাদেশ target করেন → .com.bd অনেক ক্ষেত্রে better choice
• আর যদি brand build করতে চান → short, clean domain নামটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
Domain আসলে কেন এত গুরুত্বপূর্ণ?
ডোমেইন শুধু URL না, এটা আপনার—
- ব্র্যান্ড আইডেন্টিটি
- কাস্টমারের প্রথম ইমপ্রেশন
- Google-এ ক্লিক পাওয়ার একটা বড় ফ্যাক্টর
ধরুন দুইটা সাইট: একটি techzone.com এবং আরেকটি techzone-123.xyz
আপনি কোনটাতে আগে ক্লিক করবেন? নিশ্চয়ই বেশিরভাগ মানুষ প্রথমটাতেই ক্লিক করবে। তাই-
✔ আর CTR বাড়লে ranking-ও improve হয়
.com vs .com.bd — কোনটা নেবেন?
🔹 .com (সবচেয়ে safe এবং powerful)
কখন নেবেন:
- ভবিষ্যতে international audience target করলে এবং
- affiliate / blog / SaaS / brand build করার ইচ্ছা থাকলে
.com কেন ভালো:
- globally trusted
- মানুষ default ভাবেই `.com` টাইপ করে
- resale value বেশি
Long-term business এর প্ল্যান করছেন? →তবে `.com` is no-brainer।
🔹 .com.bd (বাংলাদেশ ফোকাসড ব্যবসার জন্য)
কখন নেবেন:
- local service (agency, দোকান, ecommerce) অর্থাৎ শুধু দেশেই ব্যবসা করলে
- audience শুধু বাংলাদেশের থাকলে
.com.bd কেন ভালো:
- লোকাল ট্রাস্ট বেশি
- Google বুঝে—এই সাইট BD audience এর জন্য
- corporate feel দেয়
👉 Local business এর জন্য → `.com.bd` smart choice
🔹 .bd (short & brandable option)
কখন consider করবেন:
- startup / tech brand হলে
- আর যদি unique নাম চান তবে
এর সুবিধাগুলো
- ছোট, catchy
- অনেক নাম available
কমতি
- এখনও ব্যাপক trust build হয়নি
- marketing করতে হবে বেশি
এই Domain গুলো avoid করবেন
- .xyz
- .top
- .biz
👉 কারণ এগুলোতে অনেক spam site থাকে এবং user trust কমে যায় যার ফলে CTR কমে এবং সাইটের growth slow হয়ে যায়।
সবচেয়ে common ৫টা ভুল (যেগুলো business slow করে)
১. খুব বড় domain নেওয়া
যেমন bestcheaplaptopforbangladesh2026.com যদি ডোমেইন হয় তবে কেউ মনে রাখবে না, কারণ ডোমেইন নাম অনেক বড়। তাই domain name যথাসম্ভব ছোট রাখতে হবে।
২. hyphen (-) ব্যবহার
ধরুন একটি ডোমেইন নেম হলো, tech-zone-bd.com। এটা দেখতে spammy লাগে। তাই domain name এর মাঝখানে হাইফেন ব্যবহার না করলে ভালো।
৩. hard spelling
যেমন, xtrazonee.com। এটা কি উচ্চারণ করা যাচ্ছে? না, যার ফলে মানুষ ভুল টাইপ করবে এবং আপনি ভিজিটর হারাবেন।
৪. শুধু keyword দিয়ে domain
কখনোই শুধু কিওয়ার্ড দিয়ে Domain name দিবেন না। যেমন, বাংলাদেশে বিভিন্ন টেক প্রোডাক্ট বা ল্যাপটপের জন্য বিখ্যাত হলো Star Tech। তারা কি তাদের ওয়েবসাইটের নাম bestlaptopinbangladesh.com রেখেছে? অর্থাৎ এতে করে Brand Build হয় না।
তাই আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড দিয়ে কখনো website name দিবেন না। বরং এমন একটি নাম দিবেন যেন নামটি ওয়েবসাইটের পুরো বিষয়বস্তুকে ধারণ করে।
৫. future না ভেবে domain নেওয়া
আজ ecommerce ব্যবসা শুরু করলেন, কাল tech blog লিখলে—domain mismatch হয়ে যায় এবং বিশুদ্ধতা হারায়। তাই ভবিষ্যত ভেবে পরিকল্পনা করবেন। একই ওয়েবসাইটে e-commerce + Blog article দেওয়ার ইচ্ছা থাকলে, ঐটা চিন্তা করেই Domain Name ঠিক করবেন।
Domain + Website বানাতে খরচ কত?
অনেকে শুধু domain নিয়েই ভাবেন, কিন্তু একটা website চালাতে আরও কিছু লাগে।
🔹 Domain price (বাংলাদেশে)
- .com → ~1000–1500 টাকা/বছর
- .com.bd → ~800–2000 টাকা/বছর
🔹 Hosting (সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ)
- Domain থাকলেই website live হয় না
- Hosting লাগবে
Hosting cost:
- basic → 2000–5000 টাকা/বছর
- ভালো performance → 5000–10000+
এখানেই আসল investment। কারণ ভালো hosting না হলে:
- site slow হবে
- visitor চলে যাবে
- Google ranking কমে যাবে
Smart Decision Guide (আপনার জন্য কোনটা?)
| Business Type | Best Domain |
|---|---|
| Blog / Affiliate | .com |
| Local Service | .com.bd |
| Ecommerce (BD) | .com + .com.bd |
| Startup / Brand | Short .com / .bd |
| Personal Brand | .com |
Also Read
Pro Strategy (যেটা অনেকেই জানে না)
👉 অন্যটা redirect করে
এতে:
- brand secure থাকে
- traffic miss হয় না
Website থেকে income করতে চাইলে
ডোমেইন নেওয়ার আগে এই চিন্তাটা clear রাখুন:
- blog করবেন?
- service দিবেন?
- নাকি ecommerce?
👉 কারণ domain + hosting + content—সব একসাথে plan করতে হয়।
একটা clean domain + fast website থাকলে Google traffic যেমন আসবে তেমন ads income possible।
শেষ কথা
ডোমেইন নির্বাচন ছোট সিদ্ধান্ত না—এটাই আপনার business-এর foundation
এক লাইনের একটা rule মনে রাখুন:
✔ Long-term চিন্তা করলে → `.com`
✔ বাংলাদেশ focus হলে → `.com.bd`
✔ brand build করতে চাইলে → short & simple নাম
